২ সেপ, ২০১১

'অ 2 ঔ' একটি প্রেমের অণুগল্প

অবশেষে অকৃতদার অনিকেতের অন্ধকারের অবসান ।
আত্মমর্যাদায় আপ্লুত আগামীদিন আরভমাণ।
ইচ্ছাপূরণের ইশারার ইঙ্গিত ? 

ঈশ্বরের ঈষত্‌ ঈক্ষিত ?
উত্তরের উত্কন্ঠায়.. উথালপাথাল..উত্সব উজানিয়া  ?
ঊণিশের ঊর্বশী ঊর্ণা.. ঊষার ঊর্মিমালা  ।
ঋষিকণ্যার ঋজুমন ঋতিতেও  ঋদ্ধিমান । 

৯খেছে ৯পিখানি ।
এখন এগিয়ে এল এইমেয়ে.. এলোচুলে, এলাচিরঙ এলাবাসে, এষণাতে । 
ঐতিহাসিক, ঐন্দ্রজালিক ঐতিহ্যময়ীর ঐশ্বরিক ঐরূপ ।
'ওগো ওজস্বিনী! ওকি? ওঠো, ওড়না ওঠাও' ওদিকে ওলটপালট ওষ্ঠাধারের ওজর ।
ঔরসজাতের ঔজ্বল্যে, ঔদাসীন্যে ।  

 সহজ অনুবাদ 
অবশেষে অবিবাহিত অনিকেতের জীবনে একটু আশার আলো দেখা দিল ।  আগামীদিনগুলো একটু ভালোভাবে কাটবে সেই সুখের কথা ভেবে ।  ইচ্ছাপূর্ণ হবার  একটু সাড়া পেয়েছে সে । ভগবানের  আশীর্বাদও আছে মনে হয় ।   শুধু একটা উত্তরের অপেক্ষায় মনটা উথালপাথাল হয়ে উঠছে তার , আগামী উতসব মানে তাদের বিবাহের যেন একটু সাড়া পেল সে ।  ঊনিশ বছরের অসামান্যা সুন্দরী ঊর্ণার সাথে বিয়ে হবে তার ?  ভোরের ঢেউয়ের মত সুন্দরী ঊর্ণা ঋষিকণ্যা, চলনে বলনে ঘুরে দেখার মত । 
যাক ! চিঠির উত্তর দিয়েছে সে ।  
বিয়ের সময় এগিয়ে এল ।  পাণিগ্রহণ হল । অসাধারণ লাগছে তাকে কিন্তু লজায় অবনতা ঊর্ণা । অনিকেত বলল ওড়না ওঠাতে,  প্রগাঢ় চুম্বন পর্ব শেষ হল , মিলন হল । অবশেষে ঊর্ণা কৃতার্থ মাতৃত্বের আনন্দে ।  

৪টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

বার্ধ্যক্য শিক্ষা কেন্দ্রের আদর্শ বর্ণমালা। আমি ভাবছি মমতাদিকে সুপারিশ করব কিনা !ঃ)

Indira Mukhopadhyay বলেছেন...

বাংলার অধ্যাপক হিসেবে যদি কোনো ভুল ত্রুটি ধরিয়ে দেন সুশান্ত, খুব খুশি হব ।

Mahasweta Ray বলেছেন...

সহজ অনুবাদ পড়ে গল্পের মর্মোদ্ধার হল অনেকটাইঃ) ধন্যবাদ ইন্দিরাদি

Indira Mukhopadhyay বলেছেন...

বেশ বেশ ! এবার তুমিও লিখে ফেল একটা !